কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ এ ০২:০৭ AM

ডা. গোপাল চন্দ্র বিশ্বাস

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত)

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল

 

ডা: গোপাল চন্দ্র বিশ্বাস, পিতা- নদীরাম বিশ্বাস, মাতা- গঙ্গারানী বিশ্বাস, গ্রামঃ- বরাটি , ডাকঘরঃ- বরাটি, উপজেলাঃ- মির্জাপুর, জেলাঃ- টাংগাইল। 

তিনি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে গত ০৯-১১-২০০৯ তারিখে যোগদান করেন। তিনি ১৬-০৮-২০১৮ থেকে ৩০-০৬-২০২২ পর্যন্ত আনুষঙ্গিক সুবিধাসহ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১২-০৮-২০২১ তারিখ হতে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তাছাড়া তিনি ০৫-০৩-২০০১ সালে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন জেলা ভেটেরিনারি হাসপাতাল, পঞ্চগড়ে ভেটেরিনারি সার্জন হিসেবে যোগদান করেন এবং ০৮-১১-২০০৯ তারিখে সুনামগঞ্জ থেকে অবসর গ্রহণ করেন।

শিক্ষা জীবনে তিনি ১৯৮৬ সালে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি ও ১৯৮৮ সালে সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৬ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এমএস ডিগ্রী অর্জন করেন। তাছাড়া তিনি ২৯-০৭-২০১৯ হতে ০২-০৮-২০১৯ পর্যন্ত মন্ত্রী পরিষদ বিভাগ আয়োজিত জিআরএস বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইন্দোনেশিয়া গমন করেন।

পারিবারিক জীবনে তিনি ২(দুই) ছেলের জনক। তাঁর স্ত্রী শিপ্রা রানী বিশ্বাস একজন গৃহিনী।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন