কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ এ ১০:৫৪ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ এর ধারা-৭ মোতাবেক কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি।
(ক) ভেটেরিনারি প্র্যাকটিশনার এবং প্যারাভেটদের নিবন্ধন ও সনদ প্রদান এবং বাতিল, নিয়ন্ত্রণ এবং তাহাদের আইনগত অধিকার ও সুযোগ- সুবিধা সংরক্ষণ;
(খ) ভেটেরিনারি শিক্ষা, পেশা ও সেবার মান নিয়ন্ত্রণ, উন্নয়ন, সম্প্রসারণ এবং ক্ষেত্রমত এতদবিষয়ে গবেষণা পরিচালনা;
(গ) ভেটেরিনারি প্র্যাকটিশনারদের পেশাগত বিষয়ে নীতিমালা প্রণয়ন, তদারকি, বাস্তবায়ন;
(ঘ) ভেটেরিনারি শিক্ষা কোর্সে ভর্তির নির্দেশিকা ও শর্তাদি নির্ধারণ;
(ঙ) ভেটেরিনারি শিক্ষার কোর্স কারিকুলাম প্রণয়ন, ডিগ্রির মান উন্নয়ন, ইন্টার্নশিপ নীতিমালা প্রণয়ন;
(চ) ভেটেরিনারি শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য স্বীকৃতি প্রদান;
(ছ) ভেটেরিনারি বিষয়ে বিদেশি কোন ভেটেরিনারি প্রতিষ্ঠান হইতে প্রদত্ত কোন ডিগ্রি বা ডিপ্লোমার সমতা মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান;
(জ) ভেটেরিনারি প্র্যাকটিশনারদের দক্ষতা বৃদ্ধি, বিশেষায়িত জ্ঞানের সুযোগ সৃষ্টি বা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ;
(ঝ) ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্ম-পরিকল্পনা প্রণয়ন;
(ঞ) ভেটেরিনারিয়ানদের নিবন্ধন ও সনদ ফি, নবায়ন ফি এবং এই আইনের অধীনে স্বীকৃত অন্য কোন ফি নির্ধারণ করা;
(ট) অসদাচরণের জন্য কোন ভেটেরিনারি প্র্যাকটিশনার ও প্যারাভেটদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; এবং
(ঠ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় ও বিধি দ্বারা নির্ধারিত আনুষঙ্গিক কার্যাবলি সম্পাদন।